Description
মেডিক্যাল, ডেন্টাল, নার্সিং, এবং ফার্মেসী বিষয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ফার্মাকোলজি পুস্তক
- পৃষ্ঠা সংখ্যাঃ ১০১; অধ্যায় সংখ্যাঃ ১৫
- ৬ রঙের প্রচ্ছদ
- বইয়ের ভিতরের কাগজঃ ১০০ গ্রাম, অফসেট, A4 সাইজ। প্রতিটি পৃষ্ঠা চার রঙের ঝকঝকে উজ্জল ছাপা
- পার্ফেক্ট (পেপারব্যাক) বাইন্ডিং
এ বইটির শিরোনাম "ফার্মাকোলজি এসাইনমেন্ট বুক"। ফার্মাকোলজি শিক্ষা কার্যক্রমে এটি একটি কার্যকর পদ্ধতি। সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন যে এসাইনমেন্টের একটি উদাহরণ হতে পারে তারই জানান দেয়া হয়েছে।
বড়ি/ক্যাপসুলের প্রতিটি পাতায় অধিকাংশ ক্ষেত্রে ১০টি বড়ি/ক্যাপসুল থাকে ঠিক তেমনি এ বইয়ের প্রতিটি পাতায় (২টি পৃষ্ঠা) ১০ করে প্রশ্ন আছে। কি সুন্দর মিল দেখা যাচ্ছে।
বিখ্যাত লিপিন্সকি'র রুল অব ফাইভের মতো যা কোনও ঔষধ এবজর্পশন হবে কিনা তার ক্ষেত্রে প্রযোজ্য। ঔষধের আণবিক ওজন ৫০০ ডালটনের কম হতে হবে, হাইড্রোজেন বন্ড একসেপ্টরের সংখ্যা ১০এর কম হতে হবে, হাইড্রোজেন বন্ড ডোনারের সংখ্যা ৫ এর কম হতে হবে, এবং LogP এর মান ৫ এর কম হতে হবে। পাঁচটি রুল হিসাবে পরিচিতি লাভ করলেও এতে ৪টি রুল আছে। তবে রুলে ৫ সংখ্যাটি থাকার কথা থাকলে হাইড্রোজেন বন্ড একসেপ্টরের সংখ্যার ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। এক্ষেত্রে ১০ সংখ্যাটিকে ২ দিয়ে ভাগ করলে ৫ সংখ্যাটি পাওয়া যায়।
শিক্ষকতার ক্ষেত্রে একজন শিক্ষকের কাছে সবচেয়ে সহজ কাজটি হ’ল, ছাত্র/ছাত্রীদের পড়ানো। শিখানো কাজটি জটিল। নিজ হতে শিখতে অনুপ্রাণিত করার কাজটি আরও কঠিন। সে উদ্দেশ্যকে সামনে রেখে আমার ইচ্ছা এমন একটি বই লিখে ছাত্র/ছাত্রীদের কাছে উপস্থাপন করা যেখানে শুধু একের পর এক প্রশ্ন থাকবে যার অনেকগুলোর উত্তরগুলো ইচ্ছা করেই ছাপার অক্ষরে প্রকাশ করিনি। এ প্রশ্নগুলোর উত্তর জানতে আমার প্রকাশিত পূর্বের ২টি বই (General Principles of Pharmacology; আধুনিক ফার্মাকোলজি), এবং Bangladesh National Formulary হতে সাহায্য নেয়া যেতে পারে। এছাড়াও কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহার করে Google Scholar হতে সাহায্য নেয়া যায়। একটি সহজ পদ্ধতি হ’ল ChatGPT ব্রাউজ করা। তবে এটি হতে অনেক সময় ভুল তথ্য পাওয়া যায়। এ ওয়েবসাইট হতে তথ্য নিলে তা cross-check করা অবশ্যই প্রয়োজন।
১৯৫৫ সালে Bloom’s taxonomy ধারনাটি জন্ম নিলেও এর ৬টি ধাপের মধ্যে প্রথম ২টি ধাপেরই (মুখস্থ করা এবং বিষয়বস্তু বুঝা) ব্যবহার হচ্ছে। অবশিষ্ট ৪টি ধাপের ব্যবহার তেমন উল্লেখযোগ্য ভাবে হয়নি। এ বইটিতে মুখস্থবিদ্যার প্রবণতা হতে বের হবার চেষ্টা করা হয়েছে। কতটুকু সাফল্য লাভ করেছি তা ভবিষ্যতেই বলে দিবে শিক্ষক, ছাত্র এবং ছাত্রীদের গ্রহণযোগ্যতার উপর।
প্রতি পৃষ্ঠায় ৫টি টেক্সট বক্স দিয়ে বিন্যস্ত যার ফলে মোট টেক্সট বক্সের সংখ্যা প্রায় ৫০০টি। কোন কোন বক্সে একাধিক প্রশ্ন রয়েছে। প্রতিটি অধ্যায় প্রয়োজনীয়তা অনুসারে সাজানো হয়েছে।




Reviews
There are no reviews yet.